Root Tutorial: রুট করুন আপনার Walton Primo N1/Primo X1

অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটের অন্যতম প্রধান সুবিধা হলো এর রুট অ্যাক্সেসের সহজলভ্যতা। একেক ডিভাইসের ক্ষেত্রে একেক রকম হলেও মূলত প্রায় সব অ্যান্ড্রয়েড ডিভাইসই রুট করা যায়। আর রুট অ্যাক্সেস পাওয়ার মাধ্যমে ডিভাইসের প্রস্তুতকারক যেসব বাধার সৃষ্টি করে রাখেন সেগুলো অতিক্রম করে ডিভাইসের আসল অভিজ্ঞতা পাওয়া সম্ভব হয়। এগুলোর মধ্যে রয়েছে ডিভাইস ওভারক্লক/আন্ডারক্লক করা, কাস্টম রম ব্যবহার করা, ইন্টারনাল স্টোরেজ বাড়ানো ইত্যাদি।

কিন্তু এসব করতে হলে আগে রুট অ্যাক্সেস পেতে হবে। ওয়াল্টন প্রিমো এন১ ও এক্স১ ব্যবহারকারীদের মধ্যে কেউ যদি তাদের ডিভাইস রুট করতে চান, তাহলে আজকের নতুন এই টুলটি কাজে লাগবেই।

তবে রুট করতে যাওয়ার আগে কিছু বিষয় জেনে নেয়া উচিৎ। এগুলো হলোঃ

জেনে নেয়া প্রয়োজন

  • রুট কী ও কেন
  • রুট করলে ফোনের ওয়ারেন্টি চলে যাবে।
  • এই টুলটি অ্যান্ড্রয়েড কথন বা সংশ্লিষ্ট কেউ তৈরি করেনি। তাই নিজ দায়িত্বে অনুসরণ করবেন।
  • প্রয়োজনেঃ ওয়াল্টন প্রিমো এন১ ও এক্স১-এর ড্রাইভার, ফার্মওয়্যার ও ফ্ল্যাশটুল। রুট করতে প্রয়োজনীয় নয় তবে রুটের পর অ্যাডভান্সড কাজ করতে গিয়ে ঝামেলা বাঁধালে মূল ফার্মওয়্যার ফ্ল্যাশ করতে কাজে লাগবে।
  • এটি কেবল উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কাজ করবে। (উইন্ডোজ ৭/৮)

রুট করার পালা

ওয়াল্টন প্রিমো এন১ ও এক্স১ রুট করার পদ্ধতি একই। তাই আপনার ডিভাইস যেটিই হোক না কেন, প্রথমে নিচের ফাইলটি ডাউনলোড করে নিন।

কীভাবে রুট করবেন

ফাইলটি ডাউনলোড করলে এতে দু’টি ফোল্ডার পাবেন। এর একটি ফোল্ডারে দেয়া আছে ইউএসবি ড্রাইভারস এবং অন্যটিতে রয়েছে মূল অ্যাপ্লিকেশন। রুট করার আগে প্রথমবার ইউএসবি ড্রাইভার ইন্সটল করতে হলে usb_drivers ফোল্ডারে থাকা  android_winusb ফাইলটিতে রাইট ক্লিক করুন এবং ইন্সটল-এ ক্লিক করুন।

এবার ফোন থেকে সেটিংস -> ডেভেলপার অপশনস -> ইউএসবি ডিবাগিং চেকবক্সটিতে চেক দিন। এবার আপনি মূল অ্যাপ্লিকেশনটি রান করতে পারেন।

অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটি দেখতে নিচের মতো। সাধারণ সফটওয়্যার ইন্সটলের মতোই এতে নেক্সট বাটন চেপে পরবর্তী ধাপসমূহে যেতে পারবেন।

walton primo root

প্রথম স্ক্রিনেই রুট সংক্রান্ত যাবতীয় সতর্কতা দেয়া রয়েছে। রুট করার চেষ্টা করার আগে অবশ্যই সেগুলো পড়ে নিবেন।

walton primo root

পরবর্তী পদক্ষেপে আপনার কম্পিউটারে ইউএসবি ড্রাইভার ইন্সটল করা আছে কি না তা নিশ্চিত করতে বলা হবে।

walton primo root

এরপরের স্ক্রিনে পাবেন ইউএসবি ডিবাগিং চালু করার বার্তা। যেহেতু আমরা ইতোমধ্যেই সেটাও করেছি, কাজেই নেক্সট বাটনে ক্লিক করুন।

walton primo root

এবার ফোনটি ইউএসবি ক্যাবলের মাধ্যমে পিসিতে কানেক্ট করুন এবং ভেরিফাই ডিভাইস কানেক্টিভিটি বাটনে ক্লিক করুন। ডিভাইস স্ট্যাটাস অনলাইন দেখালে নেক্সট বাটন চাপুন।

walton primo root

এবার রুট বাটনে ক্লিক করার পালা।

walton primo x1 root

রুট বাটনে ক্লিক করলে আপনার ফোনে রুটিং প্রসেস শুরু হবে এবং শেষ হলে একটি কনফার্মেশন বার্তা পাবেন।

walton primo n1 root

walton primo x1 root

সবশেষে ফোন রুট হয়েছে কি না তা ভেরিফাই করতে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে দেখতে পারেন।

root walton primo

এ পর্যায়ে আপনার ফোনটি রুট অ্যাক্সেস পেয়েছে। এবার আপনি বিভিন্ন রুট অ্যাপ্লিকেশন (যেমন পিম্প মাই রম) ব্যবহার করতে পারবেন কিংবা ডেভেলপার হলে অ্যাডভান্সড কাজও করতে পারবেন।

আপনার ওয়াল্টন প্রিমো এন১/এক্স১ রুট করার কথা ভাবছেন কি? কেন/কেন না, মন্তব্যের ঘরে আমাদের জানান।

সূত্রঃ প্রজন্ম ফোরাম

40 Comments

  1. shemulworld May 27, 2013
  2. Anis May 27, 2013
  3. Labeeb.Hasan May 27, 2013
    • ankon Jun 27, 2013
  4. Md. Asif Sultan Razu May 27, 2013
  5. invarBrass May 28, 2013
    • milon521 Jun 6, 2013
    • Aminul Islam Sajib Jun 6, 2013
      • Shopnil Rahman Jun 9, 2013
  6. Rahee Zaman May 28, 2013
  7. ab hasab May 28, 2013
  8. Rassel Khan May 29, 2013
  9. ab May 29, 2013
  10. Benjamin Biswas May 29, 2013
  11. লিটু কার্টার May 30, 2013
  12. Rana May 31, 2013
  13. wije Usman May 31, 2013
  14. নামহীন Jun 3, 2013
  15. Afzal Hossain Shourav Jun 5, 2013
    • milon521 Jun 6, 2013
      • Afzal Hossain Shourav Jun 6, 2013
        • Aminul Islam Sajib Jun 6, 2013
          • Afzal Hossain Shourav Jun 6, 2013
  16. Shopnil Rahman Jun 7, 2013
  17. Ruhul Ambia Jun 7, 2013
  18. wahid Jun 12, 2013
  19. Reza Jun 13, 2013
  20. মোঃআরিফুজ্জামান সয়ন Jun 26, 2013
  21. DamienThorne Sep 8, 2013
  22. SadakaloSopno Sep 24, 2013
  23. arifzesan17 Oct 19, 2013
  24. Hannan Jan 6, 2014
  25. Md arif Jan 24, 2014
  26. Maruf Jul 6, 2014
  27. পরাগ Dec 16, 2014
  28. MD Faisal Shikder Feb 17, 2015
  29. Nirvoy Nakib Jun 13, 2015
  30. Mohammad Jakir Jun 13, 2015
  31. prince Nov 21, 2015